অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন। গত ২০ নভেম্বর রাত ১২: ৫০টায় ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির।
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল সংবর্ধনা জানান দলের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া অবস্থানকালে জামায়াত আমির দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং পারস্পরিক উন্নয়ন সহযোগিতা নিয়ে গুরুত্বসহ আলোচনা হয়েছে। সফরকালে তিনি প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। দুদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াত আমির।
Tags: জামায়াতে ইসলামী, ডা. শফিকুর রহমান, রাজনীতি