তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেল।
মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। সবশেষে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি হিসেবে চূড়ান্ত করা হয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকে।
Tags: ন্যূনতম মজুরি, পোশাকশিল্প, মজুরি বোর্ড, শ্রমিক