তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র অস্থিরতা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা হেমায়েতপুর এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু করেন। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে প্রবেশ করে কাজে যোগদান করেন।
উল্লেখ্য, দীর্ঘ বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। তবে শ্রমিকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে শিল্পাঞ্চলের ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে মজুরি বোর্ড যেটা নির্ধারণ করেছে, তার খসড়া গেজেটও এখনো হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সচল থাকা অন্য কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান এবং সেখানকার শ্রমিকদের কাজে বের করে আনার আহ্বান জানান। বাগবাড়ি মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকরা রাস্তা ছাড়তে অস্বীকার করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকেরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সরকার ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অত্যন্ত সামান্য। তবে যেহেতু মজুরি বোর্ডের গেজেট এখনো চূড়ান্ত হয়নি, তাই শ্রমিকদের আন্দোলনের নামে ধ্বংসাত্মক পথে না গিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আইনি কাঠামোর মধ্যে রিভিউ করার সুযোগ থাকায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শ্রমিকদের জীবন ধারণের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য নয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানায় শ্রমিকরা কাজ না করে ভেতরে অবস্থান করছেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়াতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা রোধে পুরো এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে বলে শিল্প পুলিশ নিশ্চিত করেছে।
Tags: আশুলিয়া, পোশাক শ্রমিক, মজুরি বোর্ড, সংঘর্ষ, সাভার