1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ দেশের ৬৪ জিআই পণ্যের বিশ্ববাজার ধরতে ১৭ দফা রোডম্যাপ নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪

নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশের নদী ও সমুদ্রপথের উদ্ধার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ন্যূনতম দুই হাজার টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন দুটি আধুনিক ও উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. সাদিক রিয়াজের এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ১৭ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ, সহায়ক নৌযান ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব করেছে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) একটি সমীক্ষা সম্পন্ন করে।

প্রকল্পটির অগ্রগতির বিষয়ে মন্ত্রী বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বিআইডব্লিউটিএ ২০২১ সালের ২১ ডিসেম্বর পুনর্গঠিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেয়। পরবর্তীকালে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি এটি নীতিগত অনুমোদনের জন্য ভৌত অবকাঠামো বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়। তৎকালীন পরিকল্পনামন্ত্রী ২০২২ সালের ২৭ মার্চ প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেন।

প্রকল্পের অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে ২০২২ সালের ১০ এপ্রিল ইআরডি একটি সভা করে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ পেতে ১৮ এপ্রিল পিডিপিপি সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। বর্তমানে বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রচেষ্টা চলছে। এছাড়া প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ‘গ্রিন পেজেস’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) আওতায় ২০২৫-২৭ মেয়াদে অনুমোদনের অপেক্ষায় থাকা পাইপলাইন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তার সম্ভাবনা যাচাইয়ে ইআরডি একই বছরের ১০ এপ্রিল বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটির সভা করে। এ ক্ষেত্রে জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT