1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ডিমের উৎপাদন বৃদ্ধিতে বাজারে দরপতন, লোকসানে বিপাকে খামারিরা সংসদে অর্থমন্ত্রী: খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, বললেন আভিগদর লিবারম্যান নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ দেশের ৬৪ জিআই পণ্যের বিশ্ববাজার ধরতে ১৭ দফা রোডম্যাপ নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

ডিমের উৎপাদন বৃদ্ধিতে বাজারে দরপতন, লোকসানে বিপাকে খামারিরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশে বর্তমানে চাহিদার তুলনায় ডিমের উৎপাদন ও সরবরাহ উভয়ই বেড়েছে, যার প্রভাবে বাজারে ডিমের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন দেশে গড়ে ছয় কোটি ৮৮ লাখ পিস ডিম উৎপাদিত হচ্ছে, বিপরীতে প্রতিদিনের চাহিদা পাঁচ কোটি আট লাখ পিস। অর্থাৎ, প্রতিদিন প্রায় এক কোটি ৮০ লাখ পিস ডিম উদ্বৃত্ত থাকছে। অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীতে প্রতিদিন গড়ে দেড় কোটি পিস ডিমের কেনাবেচা হয়, যার মধ্যে কেবল তেজগাঁওয়ের পাইকাররাই কমপক্ষে ২০ লাখ ডিম বিক্রি করেন।

বাজারে এই বাড়তি সরবরাহের প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি মূল্যে। গত এক মাসের ব্যবধানে রাজধানীতে ডজনপ্রতি ডিমের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে ডিমের দাম কমলেও সাধারণ ভোক্তাদের মধ্যে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। কারওয়ান বাজারের ডিম বিক্রেতা পলাশ জানান, আগে তিনি প্রতিদিন সাত থেকে আট হাজার ডিম বিক্রি করলেও বর্তমানে তিন থেকে চার হাজার ডিম বিক্রি করতেই তাকে বেগ পেতে হচ্ছে। নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং শীতের বাজারে প্রচুর সবজির সরবরাহ বাড়ায় ডিমের চাহিদা কমেছে বলে ধারণা করা হচ্ছে। আগে যেখানে আড়ত থেকে প্রতিদিন ৩০ হাজার ডিম বিক্রি হতো, এখন সেখানে বিক্রি কমেছে আন্তত পাঁচ হাজার।

তেজগাঁওয়ের এগ ট্রেডার্স মাল্টিপারপাস সমিতির নেতা আমানত উল্লাহ জানান, অক্টোবর মাস থেকেই বাজারে ডিমের সরবরাহ বাড়তে থাকে এবং দরপতন শুরু হয়। শীতকালীন শাকসবজি সস্তায় পাওয়ায় সাধারণ মানুষ ডিমের পরিবর্তে সবজি কেনায় বেশি ঝুঁকছেন। ব্যবসায়ীদের মতে, একটি ডিমের যে দাম, সেই টাকায় সবজি কিনলে ছোট পরিবারের এক বেলার তরকারি অনায়াসেই হয়ে যায়, যা ডিমের বাজারের চাহিদাকে সংকুচিত করেছে।

ডিমের দামের এই নিম্নমুখী প্রবণতা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হলেও খামারিদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রংপুরের রাবেয়া পোলট্রি খামারের স্বত্বাধিকারী আমিনুর রহমান জানান, তার খামারে সাড়ে সাত হাজার মুরগি রয়েছে। প্রতিটি ডিমের উৎপাদন খরচ পড়ছে প্রায় ১০ টাকা, কিন্তু বাজারে তা নয় টাকার বেশি বিক্রি করা সম্ভব হচ্ছে না। এতে প্রতি হাজারে তার এক হাজার টাকা লোকসান হচ্ছে। নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খান জানান, তিন সপ্তাহ আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সায় বিক্রি করলেও বর্তমানে তা প্রায় নয় টাকায় নেমে এসেছে। নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খান জানান, শীতের আগাম সবজি বাজারে আসার আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করলেও গত তিন সপ্তাহে দাম কমে প্রায় ৯ টাকায় নেমেছে। শীতের শুরুতেই ডিমের বাজারে এমন দরপতনে ভোক্তারা খুশি হলেও উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে।

ত্রিশাল উপজেলার খামারি আব্দুর রহিম, যার খামারে পাঁচ হাজার লেয়ার মুরগি আছে, তিনিও একই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান বাড়ায় খামারিরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। শীতের অনুকূল আবহাওয়া ও সবজির সহজলভ্যতা অব্যাহত থাকলে ডিমের দাম আরো কমার আশঙ্কা করছেন খামারিরা, যা দীর্ঘমেয়াদে পোলট্রি শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি শিল্প মালিক সমিতি, খামারি ও ডিমের পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ ব্যবসায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান দাম কমাতে কিংবা বাড়াতে পারে না।’। ফলে আরো কয়েক মাস লোকসানের বোঝা বইতে হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT