1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে অসাংবিধানিক প্রচার চালিয়ে কয়েকশ কোটি ডলার আটকে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি ও অনুদানের কয়েকশ কোটি ডলার আটকে দিয়েছে।

এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবের বলেছেন, ‘হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বেআইনি দাবি না মানার পর গত এক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। তারা আমাদের যে অর্থ দেয়, তা ফ্রিজ করে দিয়েছে। এই ক্ষমতা সরকারের নেই। আমরা তাই মামলা করেছি।

এখনো পর্যন্ত যা জানা গেছে

ট্রাম্প প্রশাসন ২০০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান বন্ধ করে দিয়েছে। হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট বলছে, হার্ভার্ড ও অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া বার্তা স্পষ্ট। সরকার তৃণমূল স্তরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করবে। তার ফলে এই সব শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা, চিকিৎসাক্ষেত্রে সাফল্য, বৈজ্ঞানিক উদ্ভাবন, সমস্যার সমাধান করার দক্ষতা যাতে চলে যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন এই মাসের গোড়ায় হার্ভার্ডকে চিঠি দিয়ে বেশ কিছু দাবি জানিয়েছিল। বিবিধতা নিয়ে তাদের নীতি বদল করতে বলা হয়েছিল। ক্যাম্পাসে প্রতিবাদ নিষিদ্ধ করতে বলা হয়েছিল। আন্তর্জাতিক পড়ুয়াদের মনতাদর্শগত মূল্যবোধ কোনদিকে তা যাচাই করার জন্য অডিট করতেও বলা হয়েছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই দাবি মানতে চায়নি।

তারপরই তাদের অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT