1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পৃথিবীর সব সোনা এক জায়গায় রাখলে কতটা বড় হবে? ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ খুলনায় আওয়ামী লীগের সাবেক নেতা নিহত, তদন্তে দৌলতপুর থানা পুলিশ দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ জ্বালানি সংকটে বাড়ছে শিল্প ব্যাহত, কমছে কর্মসংস্থান: বিআইডিএস-বিসিআই জরিপ বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি এশীয় উন্নয়ন ব্যাংকের পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের আদজি ট্রিমস অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

দুই দফায় ভরিতে ৬৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চলতি নভেম্বরে টানা দুই দফায় সোনার দাম ভরিতে মোট ৬ হাজার ৫৯৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। টানা দুই দফায় ৬৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। সেদিন ভরিতে ৩২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বাজুস স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে। নতুন এই দর বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য তার আগের দফায় গত ৩১ অক্টোবর দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল। এর আগে গত ৩১ অক্টোবর দাম কমানো হয়েছিল ভরিতে ১৬৩৩ টাকা।

নতুন নির্ধারণ করা দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না এবং অলঙ্কারের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এই সময়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ বার কমানো হয়েছে, এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT