1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসছে ১২ আগস্ট

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে নতুন সিরিজের নোট চালুর অংশ হিসেবে এই ১০০ টাকার নোট ইস্যু করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোট প্রথমে মতিঝিল অফিস থেকে ছাড়া হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা অফিস থেকেও বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকার পাশাপাশি পুরোনো সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে ১০০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট মিরপুরের মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT