1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা শুরু শনিবার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিউইয়র্কে দুই দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫ শুরু হবে আগামীকাল শনিবার। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস যৌথভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ মেলার আয়োজন করছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মেলার আয়োজনে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। এক্সচেঞ্জ হাউজ এবং চ্যানেল অংশীদাররা তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন, নিজস্ব উপলব্ধি নিয়ে মতবিনিময়, নানা সুযোগ অন্বেষণ এবং রেমিট্যান্স চ্যানেলগুলোর নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করবে।

মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম, কিউঅ্যান্ডএ সেশন এবং নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করবে। এ নেটওয়ার্কিং সেশনগুলোতে নিউইয়র্ক স্টেটের আর্থিক পরিষেবা বিভাগ এবং শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন, যা মূল শিল্প প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সম্ভাব্য অংশীদারত্ব অন্বেষণ এবং রেমিট্যান্স সেক্টরের সর্বশেষ প্রবণতা ও উদ্ভাবন সম্পর্কে অবগত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করবে। এর আগে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং উত্তরা ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক, মানি এক্সচেঞ্জ হাউজ এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনার মেলায় অংশগ্রহণ করেছিল।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT