1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার প্রায় ১১ মাস পর তিনি পদ ছাড়লেন বলে নিশ্চিত করেছে ব্যাংকের একটি সূত্র।

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরে গত বছরের ২৪ আগস্ট পুনর্গঠিত পর্ষদে পাঁচজন নতুন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে করা হয় চেয়ারম্যান।

এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোনালী ব্যাংকে দায়িত্ব শেষ করার পর অবসরে ছিলেন ওবায়েদ উল্লাহ। এরপর তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT