1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.২০ বিলিয়ন ডলারে বাংলাদেশে বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই

পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেছেন, ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।

এর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে।

শনিবার (১৭ মে) লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ এই অঞ্চলে স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থাপনাকে বিশেষত ব্যবসায়ীদের জন্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে।’

জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সংগঠনটির সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু ও সাধারণ সম্পাদক উসমান মুজাফফর অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ হাইকমিশনার আরও জানান, ভিসা আবেদনকারীদের সুবিধার্থে চলতি বছরের ডিসেম্বর মাসে অনলাইন ভিসা সিস্টেম চালু করা হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT