1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

গত ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসী আয়ে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। পাশাপাশি শীর্ষ ১০ প্রবাসী আয়ের দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।দেশের খবর

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ৪৯ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৩১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার এবং ওমান থেকে ১৭ কোটি ৮০ লাখ ডলার এসেছে।

এছাড়াও ইতালি থেকে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার ডলার, কুয়েত থেকে ১৪ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ১৪ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ১২ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৫ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২১৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৮ লাখ ১০ হাজার ডলার।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT