1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ খুলনায় আওয়ামী লীগের সাবেক নেতা নিহত, তদন্তে দৌলতপুর থানা পুলিশ দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ জ্বালানি সংকটে বাড়ছে শিল্প ব্যাহত, কমছে কর্মসংস্থান: বিআইডিএস-বিসিআই জরিপ বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি এশীয় উন্নয়ন ব্যাংকের পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের আদজি ট্রিমস অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সেঞ্চুরিয়নে হামজাকে ফেরালেন খালেদ, চাপে বাংলাদেশ ব্যাংক খাত সংস্কার: স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি

‘বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন তথা ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেরও (বেজা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে থাকা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, তিনি মঙ্গলবার ব্রিকস-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।

‘তারা [ব্রিকস] বাংলাদেশ সম্পর্কে অনেক পজেটিভ [ইতিবাচক] ধারণা প্রকাশ করেছে। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রকল্প শুরু করেছে। তারা শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও অর্থায়ন করতে চায়,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরাও তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামোতেও তাদের তহবিল সরবারহ করার সুযোগ রয়েছে।’

চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আমেরিকা থেকে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছেন। তাদের মধ্যে কয়েকজন আজ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।’

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবনে আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।

‘বৈঠকে বিনিয়োগের সুযোগ-সুবিধা, কীভাবে তাদের আরও সহায়তা করা যায় এবং কীভাবে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করা যেতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা হবে।’

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT