1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮.২০ মিলিয়ন ডলার সহায়তা দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের স্বাস্থ্য খাত চীনের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় তিনি জানান, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।

আজ রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “কোভিড মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই আমদানি করেছে। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সম্মতি দিয়েছে। এছাড়া, ১,০০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ নিয়েও আলোচনা চলছে।”

নূরজাহান বেগম আরও জানান, চীনা রাষ্ট্রদূতের মতে, ড. ইউনূসের সাম্প্রতিক চীন সফর সফল হয়েছে এবং অচিরেই বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য সহজে চীন ভ্রমণ করতে পারবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT