1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বাংলা নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়।”

তিনি বলেন, “মুঘল সম্রাট আকবরের রাজত্বে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। কৃষি কাজ সহজ করতে তিনিই বাংলা সনের প্রবর্তন করেন, যা পরবর্তীতে সকল বাঙালির ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে আসুন, আমরা অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাই। ২০২৪ সালের গণ–অভ্যুত্থান একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়।”

নববর্ষ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করে দেশের সার্বিক মঙ্গল কামনায় বার্তাটি শেষ করেন প্রধান উপদেষ্টা।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT