1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

বাইডেনের ক্যান্সার, গাজায় ত্রাণ অনুমোদনসহ বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’ এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর।

এর আগে রয়টার্সের খবরে জানানো হয় যে, বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। এরপর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন, জুলাই মাসেই আমি বলেছিলাম বাইডেন টার্মিনাল (মরণব্যাধি) রোগে আক্রান্ত। এখন সেটা প্রমাণিত হচ্ছে। তিনি আরও লিখেছেন, আমি মেডিকেল ইমারজেন্সির বিষয়ে সঠিক ছিলাম এবং যখন তিনি মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখে।

উল্লেখ্য, লুমার তার জুলাই ২০২৪ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, বাইডেন মারা যাচ্ছেন। তিনি আরও লিখেছেন, বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। তার ভাই ফ্র্যাঙ্ক বাইডেন নিজেই একসময় মুখ ফসকে তা বলে ফেলেছিলেন। পরবর্তী দুই মাসেই বাইডেন মারা যেতে পারেন।

লুমার হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘চিকিৎসা সংক্রান্ত রেকর্ড জালিয়াতির’ অভিযোগ তুলে আসছেন বলেও জানান। তার দাবি, গত বছর হোয়াইট হাউসের চিকিৎসকদের সাথে বাইডেনের একাধিক মধ্যরাতের বৈঠকের প্রমাণ লিপিবদ্ধ রয়েছে। তিনি লিখেছেন, লগ চেক করুন, নিজেরাই দেখবেন। তিনি ২০২২ সালের একটি ভিডিওও শেয়ার করেন। সেখানে বাইডেন বলেছিলেন, আমার ক্যানসার আছে। তবে তখন হোয়াইট হাউস পরিষ্কার করেছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের ত্বকের ক্যানসারের কথা বলছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছে। লুমারের আরও দাবি, পুরো প্রেসিডেন্সির মেয়াদকালে বাইডেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে প্রশাসন তা গোপন রেখেছে। এটা হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বড় কেলেঙ্কারি।

তিনি আরও বলেন, সবাই বলছে তারা চায় বাইডেন সেরে উঠুক। বাস্তবতা হচ্ছে তিনি আর সুস্থ হবেন না। আমাদের এখন বাস্তবতাকে মেনে নিয়ে তদন্ত শুরু করা উচিত।

গাজায় সীমিত পরিসরে খাবার সরবরাহের অনুমতি নেতানিয়াহুর
একদিনে গাজায় নৃশংস হামলায় কমপক্ষে ১৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। অন্যদিকে প্রায় আড়াই মাস পরে সেখানে নির্দিষ্ট পরিমাণ খাদ্য প্রবেশের অনুমোদন দিয়েছে তারা।

দুর্ভিক্ষ রোধে গাজায় খুব সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে ইসরায়েলের দেয়া বিবৃতির বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল রোববার ঘোষণা করেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ রোধ করার জন্য খুব সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দেবে তারা।

নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভিক্ষ ‘অপারেশন গিডিয়নের রথের ধারাবাহিকতাকে বিপন্ন করতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর সুপারিশ এবং হামাসকে পরাজিত করার জন্য বর্ধিত তীব্র লড়াই সক্ষম করার উদ্দেশ্যকে সামনে রেখে প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইসরায়েলের একটি পাবলিক ব্রডকাস্টার, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পদক্ষেপটি অস্থায়ী এবং প্রায় এক সপ্তাহ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। যদিও ত্রাণ বিতরণ কেন্দ্র সম্পূর্ণরূপে স্থাপন করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার, হামাস সতর্ক করে দিয়ে বলেছিল, সাহায্য প্রবেশ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতা “বন্দী বিনিময় প্রক্রিয়ার ওপর আলোচনা সম্পূর্ণ করার যে কোনো প্রচেষ্টার” ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এক বিবৃতিতে, দলটি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে এবং মানবিক সাহায্যের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে।

বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা আশা করি, আমেরিকান পক্ষের সাথে সম্পাদিত বোঝাপড়ার ভিত্তিতে এবং মধ্যস্থতাকারীদের জ্ঞানের ভিত্তিতে অবিলম্বে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ শুরু করবে।

ইসরায়েল কয়েক মাস ধরে সীমান্ত বন্ধ এবং মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অনাহার নীতি প্রয়োগের ফলে গাজা এখনও তীব্র দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, গাজার প্রায় ২৪ লক্ষ মানুষ মানবিক সাহায্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।

পাকিস্তানের পাঞ্জাবে রেড এলার্ট জারি
পাকিস্তানের পাঞ্জাবে রেড এলার্ট জারি করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। রোববার (১৮ মে) জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, পাঞ্জাবের প্রধান শহর এবং সমতল অঞ্চলে চলমান তাপপ্রবাহ তীব্র হতে পারে। সোমবার (১৯ মে) তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

পিডিএমএ’র মুখপাত্র তীব্র আবহাওয়ার সময় বাসিন্দা এবং দর্শনার্থীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খোলা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার এবং সরকারি ভ্রমণ পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) সন্ধ্যা ও রাতে গিলগিট-বালতিস্তান, উচ্চ খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর এবং তাদের সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কিছু জায়গায় তীব্র বাতাস এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় সন্ধ্যা ও রাতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের তাপদাহের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছেন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন দুর্বল ব্যক্তিদের সাবধানে থাকতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT