1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের শপথগ্রহণে যে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ইইউতে পোশাক আমদানি বেড়েছে ২ শতাংশ, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর খবরে উদ্বিগ্ন আকরাম-ওয়াকার-আফ্রিদিরা ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: আলী রীয়াজ নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ বিএনপির নতুন মন্ত্রিসভার নামের তালিকায় যাদের সম্ভাব্য নাম

বাসায় ফিরেছেন তামিম ইকবাল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মঙ্গলবার তামিমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে ওই দিন কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়।

আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। নাফিস জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেয়া হয়েছে। এর আগে উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তামিমের চাচা এবং বিসিবি পরিচালক আকরাম খান।

বিসিবির চিকিৎসক জানান, ‘বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’
কর্তব্যরত চিকিৎসকরা আরও জানান, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাসায় থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT