1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল স্টোরে ফিরলো টিকটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করায় এই অ্যাপকে আবার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল ও অ্যাপল।বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে আবার ফিরে এসেছে টিকটক।

বৈশ্বিকভাবে জনপ্রিয় টিকটকের মার্কিন ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটিরও বেশি।

টিকটকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এনে এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বাইডেন প্রশাসন নির্দেশ দিয়েছিল যে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটির মালিকানা কোনো নিরপেক্ষ পক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এই মর্মে কংগ্রেসে একটি আইনও পাস করে তারা। টিকটকের আপিলের পর মার্কিন সুপ্রিম কোর্টও এই আইন বহাল রাখে।

বাইডেন প্রশাসনের শেষদিনে, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যায় টিকটক। এরপর ট্রাম্পের ঘোষণায় পরদিনই আবার টিকটক খুলে দেওয়া হলেও গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছিল না অ্যাপটি। তবে অনলাইনে থার্ড পার্টি অনেক ওয়েবসাইট থেকেই এই অ্যাপটি ডাউনলোড শুরু করেছিলেন ব্যবহারকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বিবিসি জানায়, অ্যাপ স্টোরে টিকটককে জায়গা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস পাওয়ার পরই টিকটককে আবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে অ্যাপল ও গুগল।

প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে থাকলেও গত বছর নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ ব্যাপারে নমনীয় হতে দেখা যায় ট্রাম্পকে। সেসময় টিকটকে তার ভিডিওগুলোর শত কোটি ভিউ অর্জন করলে ট্রাম্প জানান, এই প্লাটফর্মের প্রতি তার এক ধরনের ভালোলাগা কাজ করছে।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT