1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

শীতে সতর্কতাসহ শ্বাসকষ্ট-অ্যাজমা রোগীদের যা করণীয়

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শীত এলেই বেড়ে যায় অ্যাজমার সমস্যা। সে কারণে যারা এই সমস্যায় ভুগছেন এই সময়ে অবশ্যই তাদের সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে মানতে হবে কিছু নিয়ম। তা না হলে এই শীতে বিপদ ঘটতে পারে অর্থাৎ বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা।

শীতে ভালো থাকতে অ্যাজমা রোগীদের যেসব টিপস মেনে চলা উচিত-

ঠান্ডা এড়িয়ে চলা

এখন আবহাওয়া বেশ ঠান্ডা। সে কারণে অ্যাজমার মতো একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই যতটা সম্ভব ঠান্ডা বাতাস থেকে দূরে থাকতে হবে। ঠান্ডায় বের হলে অবশ্যই গরম কাপড় পরতে হবে।

মাস্ক পরা আবশ্যক

রাজধানীতে বায়ুদূষণের প্রকোপ বেড়েছে। এ সমস্যা থেকে বাঁচতে চাইলে মাস্ক পরতেই হবে। এতে শ্বাসকষ্টের ঝুঁকি কমবে। এমনকি অ্যাজমার সমস্যাও কমে যাবে।

ইনহেলার নিন

অ্যাজমার প্রধান ওষুধ হলো ইনহেলার। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। আর ভুলেও এ সময় ইনহেলার বন্ধ করা যাবে না।

টিকা নিন

অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি টিকা নিতে হবে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা টিকা আবশ্যক। এই টিকা নিলেই আপনি জ্বর, সর্দি, কাশির ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। তবে এই টিকা নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

চিকিৎসকের পরামর্শ নিন

শীতের সময় যাদের অ্যাজমার সমস্যা বাড়ে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শমতো চলার চেষ্টা করতে হবে। এমনকি প্রয়োজন পড়লে ওষুধের ডোজ বাড়িয়ে দিতে হবে।

সূত্র: এই সময়

বিটি/আলী

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT