1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদে নিয়োগে সরকারের সার্চ কমিটি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নাম সুপারিশ করতে একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার।

গতকাল রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ আইনের আওতায় এই কমিটি তিনজন উপযুক্ত প্রার্থীর নাম সুপারিশ করবে, যা পরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এই সার্চ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

এছাড়া, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগ থাকবে এই কমিটির। সার্চ কমিটিকে সচিবীয় সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ।

সার্চ কমিটির দায়িত্ব ও কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও যাচাই করে তিনজন যোগ্য প্রার্থীর একটি তালিকা তৈরি করবে। এরপর তাদের মধ্য থেকে একজনকে নিয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে সরকারের কাছে সুপারিশ পাঠাবে। একই প্রক্রিয়ায় উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও সার্চ কমিটি কাজ করবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT