1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

স্টারলিংকের ইন্টারনেট সেবায় আড়াই ঘণ্টার বিভ্রাট, ইলন মাস্কের দুঃখ প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উপগ্রহ-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক বৃহস্পতিবার (২৫ জুলাই) বড় ধরনের এক প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে। এ সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ হারান।

স্থানীয় সময় দুপুর ৩টা থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এ বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছেন স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস। ইন্টারনেট মনিটরিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এ সময় ৬১ হাজারের বেশি ব্যবহারকারী সংযোগজনিত সমস্যার অভিযোগ জানান।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে নিকোলস জানান, অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার একটি ব্যর্থতা এই বিভ্রাটের মূল কারণ। তিনি বলেন, “আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য আমরা সমস্যার মূল জায়গা চিহ্নিত করে সমাধানের পথে এগোচ্ছি।”

স্পেসএক্স প্রধান ইলন মাস্কও এক্সে দেওয়া এক বার্তায় বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা এর মূল কারণ শনাক্ত করেছি এবং দ্রুত স্থায়ী সমাধান নেওয়া হবে।”

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT