1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে শুরু হতে পারে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এখন প্রশ্ন, দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে শুরু হতে পারে?

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার (১১ মে) বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়।’

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধপরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ১৫ মে যদি আবার আইপিএল শুরু হয়, তাহলে ঠিক এক সপ্তাহই বিরতি থাকবে।

স্থগিত হওয়ার আগে আইপিএলের অষ্টাদশ আসর থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। বাকি সাতটি দল এখনও প্লে-অফের দৌড়ে আছে। অবশ্য এর মধ্যে শীর্ষে (যথাক্রমে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস) থাকা দলগুলোরই সম্ভাবনা বেশি।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT