1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪ নতুন মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে বিভক্তি: কাজে যোগ এক পক্ষের বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৬১৩ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বোববার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ার কথা উল্লেখ করেছে বাজুস। বাজুস জানায়, সোমবার (১৭ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৪৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

এর আগে গত ৮ মার্চ বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে আনে। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT