1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

১০ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজ এখন ৫০০ টাকায়: আইএসপিএবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে। ফলে আগে যেসব প্যাকেজ ৭০০ টাকায় পাওয়া যেত, এখন সেগুলো ন্যূনতম ৫০০ টাকায় পাওয়া যাবে।

ইউএনবি’র খবরে বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বর্তমানে দেশের স্থানীয়, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ৫ এমবিপিএস গতির নিচে কোনো প্যাকেজ দিচ্ছে না। বেশিরভাগ আইএসপি গড়ে ১০ এমবিপিএস গতির ইন্টারনেটই সরবরাহ করে থাকে।

এই বাস্তবতা বিবেচনায় রেখে আইএসপিএবি ৫০০ টাকা থেকে শুরু করে নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবায় বাংলাদেশ বর্তমানে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ১৫৩ দেশের মধ্যে ৯৮তম অবস্থানে রয়েছে। তিনি বলেন, এই র‍্যাঙ্কিং উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি সরকার সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং রেভিনিউ শেয়ারিংয়ের বাধ্যবাধকতা তুলে নেয়, তাহলে বিশ্বব্যাপী ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়া সম্ভব হবে।

এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

আমিনুল হাকিম বলেন, অনেক গ্রাহক তাদের মাসিক বিলের সঙ্গে সংযুক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধে আগ্রহী নন, যার ফলে তা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় আইএসপিএবি সদস্যরা গ্রাহকদের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে জাতীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা সরকারের সঙ্গে যৌথভাবে জাতীয় উন্নয়নকে সহায়তা করবে।

আইএসপিএবি সব গ্রাহককে লাইসেন্সপ্রাপ্ত আইএসপিদের কাছ থেকেই ইন্টারনেট সংযোগ নিতে, সরকারি নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে এবং মাসিক বিলের সঙ্গে রসিদ সংগ্রহ করার আহ্বান জানিয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT