১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। নতুন ফলে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ জুন) এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২৩ মার্চের এক পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে আগের চূড়ান্ত ফলে অন্তর্ভুক্ত হয়নি। পরে তা যাচাই করে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৩৪ জন।
বিটি/ আরকে