1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

২২ সেপ্টেম্বর বসছে ব্যালন ডি’অরের জমকালো আসর: থাকছে নতুন চমক!

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে আগামী ২২ সেপ্টেম্বর বসতে চলেছে ২০২৩ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল জানিয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবার এক মাস এগিয়ে আনা হয়েছে এই জমকালো আয়োজন। সাধারণত অক্টোবরের শেষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতো।

এবারের আসরের সবচেয়ে বড় চমক হলো পুরস্কার বিতরণে লিঙ্গ সমতা। পুরুষদের জন্য এতদিন যে পুরস্কারগুলো (সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা) ছিল, সেগুলো এবার থেকে নারীদের জন্যও প্রদান করা হবে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মনোনীত খেলোয়াড়দের নাম আগস্টের প্রথমার্ধের আগে জানা যাবে না। যখন ক্লাব বিশ্বকাপ এবং নেশনস লিগের ফাইনাল ফোর শেষ হবে তখন জানা যাবে।

এবারের ব্যালন ডি’অর আসরটি বিশেষভাবে উন্মুক্ত এবং অপ্রত্যাশিত। কারণ, এবারের কোনো পরিষ্কার ফেভারিট নেই। ল্যামিন ইয়ামাল, রাফিনহা, উসমান ডেম্বেলে, লাউতারো মার্টিনেজ, হ্যারি কেন, পেদ্রি, লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপ্পে-সহ বেশ কয়েকটি নাম আলোচনায় রয়েছে।

ব্যালন ডি’অর প্রদানের মানদণ্ড:

ব্যালন ডি’অর আয়োজনের প্রক্রিয়াটি এই রকম-

ফ্রান্স ফুটবল, এই পুরস্কারের আয়োজক, ৩০ জন প্রার্থীকে মনোনীত করে। পুরুষদের পুরস্কারের জন্য ১০০ জন সাংবাদিক এবং নারীদের ব্যালন ডি’অরের জন্য ৫০ জন সাংবাদিকের সমন্বয়ে গঠিত জুরি ভোট দেন।

প্রতিজন সাংবাদিককে তাদের সেরা ১০ জন খেলোয়াড় বেছে নিতে হয়, যেখানে প্রতিটি অবস্থানের জন্য নির্দিষ্ট পয়েন্ট থাকে।
সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় ব্যালন ডি’অর জয়ী হন।

পুরস্কার প্রদানের ক্ষেত্রে তিনটি প্রধান মানদণ্ড বিবেচনা করা হবে:
১. ব্যক্তিগত পারফরম্যান্স: খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া হবে।
২. সম্মিলিত অর্জন ও ট্রফি: দলের সামগ্রিক পারফরম্যান্স এবং জেতা ট্রফি বিবেচনা করা হবে।
৩. ফেয়ার প্লে: খেলোয়াড়দের খেলার মনোভাব ও ফেয়ার প্লে’কে গুরুত্ব দেওয়া হবে।

২০২৪ সালের সংস্করণ থেকে খেলোয়াড়দের পেশাদার ক্যারিয়ার সম্পর্কিত মানদণ্ডটি বাদ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT