1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

২৮ মে প্রথমবারের মতো চীনে রপ্তানি হবে ৫০ টন আম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে আনুমানিক প্রায় ৫০ টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।

বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারাবিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রপ্তানির বিষয়ে অগ্রগতি হয়।

তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে, কীভাবে আম রপ্তানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্য দেশগুলোতেও কিভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করব।

আমের পাশাপাশি চীনে কাঁঠাল রপ্তানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT