1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত মূল্যই আগামী ১ অক্টোবর থেকে বলবৎ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ১৩৫ টাকা প্রতি লিটার, অকটেন ১৬৫ টাকা প্রতি লিটার, পেট্রোল ১৬০ টাকা প্রতি লিটার এবং কেরোসিন ১৫৫ টাকা প্রতি লিটার দরে বিক্রি হবে। এই মূল্য অক্টোবর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ০১ অক্টোবর ২০২৬ থেকে বলবৎ থাকবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এন/আই

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT