1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন চাল ও গমের মজুদ রয়েছে। মজুদের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ টনে

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT