1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার নিজের কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে কাজী আহমেদ জাকি জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা পরিকল্পিতভাবে এই মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

তিনি জানান, সে সময় নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন তিনি। হঠাৎ ৮-৯ জন লোক তার কক্ষে ঢুকে চেয়ার থেকে টেনে তুলে তাকে মারধর শুরু করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, কাজী আহমেদ জাকিরও কিছু দোষ রয়েছে। তিনি মুঠোফোনে একটি ছবি দেখিয়ে সাংবাদিকদের দাবি করেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে কাজী আহমেদের বৈঠক নিয়ে এই ক্ষোভ।

প্রসঙ্গত, মীরজাদী সাবরিনা ফ্লোরা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় আইইডিসিআরের পরিচালক ছিলেন এবং পরবর্তীকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। করোনাকালীন সময়ে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি পান। করোনা নিয়ে সংবাদমাধ্যমে ব্রিফিং করে বেশ পরিচিতি পান তিনি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT