1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আইএইএ’র সঙ্গে চুক্তি স্থগিতের পথে ইরান

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি) সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে (মজলিশে) একটি বিল প্রণয়নের কাজ শুরু হয়েছে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইরনা’ জানায়, মজলিশের এক সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্লামেন্টে বিলটির প্রস্তাব দেওয়ার সময় স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “যতদিন না আমরা আইএইএ’র কাছ থেকে পেশাদার আচরণের নিশ্চয়তা পাচ্ছি, ততদিন এ চুক্তি স্থগিত রাখা উচিত।”

এর আগে, ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানায়, ইরান যে পরিমাণ ও মাত্রার ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এরপর ১৩ জুন ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এই হামলার লক্ষ্য ছিল তেহরানকে থামানো। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হামলার সুযোগ করে দিয়েছে আইএইএ নিজেই।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেছিল, যেখানে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT