1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

‘আগামী বছর মূল্যস্ফীতি ৫ শতাংশে নামবে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী বছরের মে মাস নাগাদ দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যে নেমে আসার ব্যাপারে আশাবাদী তিনি।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “আমার ধারণা, আগামী মাসেই মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ঘরে নেমে আসবে। আর আগামী বছর এই সময়ের মধ্যে তা ৫ শতাংশের নিচে চলে আসবে।”

তিনি আরও জানান, এই ধারা অব্যাহত থাকলে জাতীয় বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না।

আইএমএফের অর্থ ছাড় সংক্রান্ত বিষয়ে গভর্নর বলেন, “অনেকে বলছিলেন আইএমএফের টাকা ছাড়া চলবে না। কিন্তু বাস্তবতা হলো, আমরা সেই অর্থ ছাড়াও অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে নিতে সক্ষম। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান থাকবে। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT