1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্যটির পাইকারি দর কমেছে ৫-১০ টাকা। রোববার (৮ ডিসেম্বর) হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

হিলি স্থলবন্দর দিয়ে ইন্দোর, নগর ও নাসিক এ তিন জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ বলেন, ‘‌দেশের বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।’

তিনি আরো বলেন, ‘‌অন্তর্বর্তীকালীন সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়ায় বন্দরের ছোট-বড় সব আমদানিকারক আমদানির পরিমাণ বাড়িয়েছেন। এছাড়া দেশী নতুন পেঁয়াজ পাতা ওঠায় চাহিদাও কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে পণ্যটির দামে।’

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘‌বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শনিবার একদিনেই বন্দর দিয়ে ৪০টি ট্রাকে ১ হাজার ১৭১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও তা অব্যাহত ছিল।’

তিনি আরো জানান, পেঁয়াজ দ্রুত পঁচনশীল পণ্য হওয়ায় আমদানির সঙ্গে সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এন্ট্রি সাবমিট করলে দ্রুত পরীক্ষণ শুল্কায়ন করে ছাড়করণ করা হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের মোকামে ক্রেতাদের চাহিদামতো হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ক্রয় করে সেসব স্থানে সরবরাহ করি। চলতি সপ্তাহ থেকে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। তবে দেশী নতুন পেঁয়াজ পাতা ওঠায় মোকামগুলোয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কম।’

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT