1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআর-এর দ্বিতীয় সচিব মো. একরামুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর এনবিআর-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ বিষয়ে আভাস দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘সরকার উপযুক্ত মনে করলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। সেই হিসাবে চলতি বছর এখন পর্যন্ত দাখিল হওয়া রিটার্নের সংখ্যা তুলনামূলকভাবে কম।

বিটি/আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT