1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আশা করছি শুল্ক কিছুটা কমে আসবে: অর্থ উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা চলছে এবং কিছুটা শুল্ক হ্রাসের আশা করা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, শুল্ক কিছুটা কমবে। মূল্যস্ফীতিও তুলনামূলকভাবে কম রয়েছে—৬.৫ বা ৭ বিলিয়ন ডলারের মধ্যে—এটা আমাদের পক্ষে একটি ইতিবাচক দিক।”

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির ক্ষেত্রে খরচ বেশি পড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “হ্যাঁ, দাম কিছুটা বাড়তে পারে, তবে এতে কিছু সুবিধাও রয়েছে। আমরা উৎস বহুমুখীকরণের চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের গমে অপরিশোধিত উপাদান তুলনামূলক কম এবং প্রোটিনের পরিমাণও ভালো। নেগোশিয়েশনের সময় এসব বিষয় আমাদের জন্য সহায়ক হবে।”

শুল্ক কার্যক্রমের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “এখনো প্রায় আট দিন সময় আছে। তৃতীয় দফা আলোচনার প্রয়োজন হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে বাণিজ্য উপদেষ্টা একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন বলে আশা করা হচ্ছে, যদিও সফর এখনো চূড়ান্ত হয়নি। তিনি ১ তারিখের আগেই যাবেন।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে ইউএস চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি’। আমাদের একটি ইতিবাচক ইমেজ রয়েছে, যা আলোচনায় সহায়তা করবে।”

ব্যবসায়ীদের লবিস্ট নিয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে লবিস্ট নিয়োগ কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ আছে। লবিস্টরা সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করে। কিন্তু এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তা উচ্চপর্যায়ের এবং দ্রুত গতির। ব্যবসায়ীরা যদি বলেন, ‘আমরা গিয়ে কিছু করব’—তা বাস্তবসম্মত নয়। তারা টেবিল পর্যন্ত পৌঁছাতে পারবে না, বাইরে দাঁড়িয়ে হইচই করলেই সমাধান আসবে না।”

তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের গুরুত্ব অনেক বেশি এবং সেখানে ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিবিদদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা আলোচনা প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT