ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানা গেছে, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেটের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে মেরামত কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলা হচ্ছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ৩৫ মিনিট ধরে সতর্কতা সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি টিভি চ্যানেল থার্টিন জানিয়েছে, ১৩ জুন হামলা শুরুর পর এই প্রথম এত দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে সেখানকার বাসিন্দাদের।
বিটি/ আরকে
Tags: ইরান, বিদ্যুৎ বিভ্রাট