1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ইসলামিক ফাইন্যান্স বাজারে এনেছে দুটি নতুন ডিপোজিট স্কিম

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইপিএলসি) বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ডিপোজিট সেবা পণ্য ‘মুদারাবা দেড় গুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা ডক্টরস ডিপোজিট স্কিম’।

আইএফআইপিএলসির ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রধান কর্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমানত পণ্য দুটির মোড়ক উন্মোচন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালক, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম হায়দার বলেন, ‘আইএফআইপিএলসি একটি গ্রাহকবান্ধব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে এবং গ্রাহকদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের সেবা পণ্যের পরিকল্পনা করে থাকি। তারই অংশ হিসেবে “মুদারাবা দেড় গুণ ডিপোজিট স্কিম” এবং “মুদারাবা ডক্টরস ডিপোজিট স্কিম” নামে নতুন দুটি আমানত পণ্য চালু হয়েছে। সময় উপযোগী ও বিশেষায়িত এ আমানত পণ্য দুটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT