1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ লক্ষ্যে ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পূরণ সাপেক্ষে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিচালন কাঠামো তৈরি করবে আইপিডিসি ফাইন্যান্স।

এ জন্য কোম্পানিটির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন করা হবে। পাশাপাশি ইসলামি অর্থায়ন কার্যক্রম তদারকির জন্য একটি স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা হবে। পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠার পাশাপাশি এ খাতের তহবিলও আলাদাভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নীতিমালা ও পরিচালন পদ্ধতি বা অপারেশনাল ম্যানুয়ালও তৈরি ও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ইসলামি অর্থায়ন কার্যক্রমের জন্য পৃথক হিসাব ব্যবস্থাও চালু করা হবে।

আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা হবে।

দেশের ব্যাংকিং খাতে ইসলামি অর্থায়নের পাশাপাশি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও শরিয়াহভিত্তিক অর্থায়নের পরিধি বাড়ছে। এরই ধারাবাহিকতায় আইপিডিসি ফাইন্যান্সের এ উদ্যোগ নতুন একটি ব্যবসায়িক কার্যক্রমের সূচনা করবে।

এন/আই

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT