1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে বর্তমানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার।

চলতি বছরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রয়েছে সব মিলিয়ে চার দিন। ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হলে শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ মিলতে পারে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT