উত্তরা ব্যাংক পিএলসির ঢাকার ইসলামপুর শাখা নতুন কার্যালয়ে (বাবুলী ইসলামপুর কমপ্লেক্স, হোল্ডিং নম্বর ১, ২ নং ওয়াইজ ঘাট ও ৫৭-৫৮ নং লয়্যাল স্ট্রিট, পাটুয়াটুলী রোড) কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উত্তরা ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেম নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মাকসুদুল হাসান, ডিএমডি মো. রেজাউল করিম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান, মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা দক্ষিণ অঞ্চল) মোহাম্মদ রফিক নেওয়াজসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে
Tags: ইসলামপুর, উত্তরা ব্যাংক, কার্যালয় উদ্বোধন