1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

‘ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দেওয়া যাবে দুই দফায়’

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থিক অবস্থা পুনর্গঠনে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিলের (রিস্ট্রাকচারিং) ক্ষেত্রে আগে আবেদনের সময় পুরো ডাউন পেমেন্ট একসঙ্গে জমা দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকরা এখন দুই দফায় এই ডাউন পেমেন্ট পরিশোধের সুযোগ পাবেন। ফলে একবারে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ থেকে স্বস্তি পাবেন ব্যবসায়ীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ঋণ পুনঃতফসিলের আবেদনের সময় নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ জমা দিতে হবে। বাকি ৫০ শতাংশ সুবিধাটি কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

যেসব ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নীতি-সহায়তা কমিটির অনুমোদন পেয়েছে, কিন্তু যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে পারেনি, তাদের সুবিধা বাস্তবায়নে অতিরিক্ত তিন মাস সময় দেওয়া হয়েছে।

বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT