1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন

এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে একটি এটিএম বুথ চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল হালিম।

ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজের এমডি আজিজুল হাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইসমাইল হোসেন নওয়াব এবং ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, ভালুকা এসএমই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও জনসংযোগ ইনচার্জ কেএম হারুনুর রশীদ।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা এ এটিএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন ও ব্যালান্স চেক করতে পারবেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT