1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

গাজায় ৩ দিনে ১৫ ইসরায়েলি সেনা নিহত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫

গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে গত দুই দিন এবং আজ শুক্রবার পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। এতে যানটির ভেতরে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং বাকি ১০ জন আহত হন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গতকাল বৃহস্পতিবার গাজা সিটি এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হন। একই সময়ে হামলায় ইসরায়েলি বাহিনীর দুটি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার ধ্বংস করে ফেলা হয়।

এর আগের দিন, বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় আল কাসামের রকেট ও গুলির আঘাতে আরও ৭ জন ইসরায়েলি সেনা নিহত হন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান শুরু হয়। তারপর থেকে একক কোনো সময়ের তুলনায় এত স্বল্প সময়ের মধ্যে এবারই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক সেনা নিহত হলো।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT