1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আওয়ামী লীগ কর্মীদের মহড়া পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা হুয়ান মাতার বিমানবন্দরের নিরাপত্তা জোরদার: এআই ক্যামেরা ও টহল বাড়ানোর নির্দেশ ইরানের বিভিন্ন হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফের পথে আটক ৪, উদ্ধার ৬ জন গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আওয়ামী লীগ কর্মীদের মহড়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এলাকা জুড়ে হেলমেট পরিহিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে থাকেন। এসময় শহরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড় এলাকায় তারা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হয়। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লঞ্চঘাট এলাকায় বড় ধরনের জমায়েত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিতে বিজিবির টহল টিম কাজ করছে।

এর আগে বুধবার জেলাজুড়ে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কয়েকদিন ধরে চলমান এই সহিংসতায় গোপালগঞ্জে জনজীবন থমথমে হয়ে পড়েছে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং স্বাভাবিকের তুলনায় সড়কে মানুষের চলাচল ও যানচলাচল খুবই কম লক্ষ্য করা গেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT