চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৬১ কোটি ৮০ লাখ বা প্রায় ২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১০ কোটি ৪৭ লাখ ডলার।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।পর্যটন প্যাকেজ
তিনি জানান, জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার—ফলে বছরভিত্তিক হিসাবে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, শুধু ২৫ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৪ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ২০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স—যা ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিটি/ আরকে
Tags: ডলার, রেমিট্যান্স