কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি বুধবার চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আঞ্চলিক অস্থিরতা নিরসন ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উভয় নেতা মতবিনিময় করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির উন্নয়নে চলমান কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে তারা কথা বলেন। আরব উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ড. আল-খুলাইফি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা ও টেকসই শান্তি চুক্তির পথ সুগম করতে কাতার সবসময় আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও কাতার তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
Tags: কাতার, চীন, ঝাই জুন, ড. মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি, মধ্যপ্রাচ্য, সামুদ্রিক নিরাপত্তা