1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
জনতা ব্যাংক পিএলসি’র প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতিতে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

ররিবার (২৭ সেপ্টেম্বর) মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনতা ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদনের বিষয়টি ঝুলে আছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতিতে জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত কাট-অফ ডেট বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা দাবির মধ্যে রয়েছে, ৩ মার্চ ২০২৬ তারিখে সমন্বয়কৃত সুপারিশনামা বাতিল করে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি দেওয়া।

বক্তারা বলেন, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।” তারা বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে মোতাহের হোসেন, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, সেলিম খান, সুমন সরকার, সাইদুর রহমান, রাজু আহমেদ ও আশরাফুল হকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

এন/আই

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT