1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

জাতীয় নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত—অথবা নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত—এনআইডির ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন সেবা বন্ধ থাকবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকার ইতোমধ্যে চিঠি দিয়েছে। এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ইসি প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ ভোটার হালনাগাদ অনুসারে, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT