1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

জ্বালানি তেল কেনার সীমা তুলে নিয়েছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সরকার জ্বালানি তেল কেনায় রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদের ছুটিতে মানুষের যাতায়াত সহজ করা এবং চলমান বোরো মৌসুমে কৃষকদের জ্বালানি চাহিদা পূরণের জন্য এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী সব বিতরণকেন্দ্র থেকে জ্বালানি সরবরাহ করা হবে।

চট্টগ্রাম বন্দরে কয়েকটি আমদানি করা জ্বালানির চালান পৌঁছানোর পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার রেশনিংসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT