1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

টেস্ট ক্রিকেট থেকে অবসরে কোহলি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের ক্রিকেটে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন কিংবদন্তি ব্যাটসম্যান।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোহলি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। ইন্সটাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছি তাও ১৪ বছর হয়েছে। সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।’

তিনি লিখেছেন, ‘এই ফরম্যাট ছেড়ে দেওয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনও আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব মুখে হাসি থাকবে।’

অস্ট্রেলিয়া সফরেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। একাধিকবার সতীর্থদের ইঙ্গিতও দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

ভারতের জার্সিতে ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট কোহলি। এ সময়ে তার ব্যাটে এসেছে ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT